পিংক অক্টোবর :১ - আজ ১লা অক্টোবর। ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাসের প্রথম দিন। আজ থেকে সারা বিশ্বে ব্রেস্ট ক্যান্সার নিয়ে বাড়তি কিছু প্রোগ্রাম নেয়া হচ্ছে। আমাদের দেশেও অনেক সংগঠন আজ থেকে কাজ শুরু করেছেন। বাংলাদেশ ক্যান্সার সোসাইটি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান সচেতনতা মুলক কর্মসূচী নিচ্ছে। আমাদের বাংলাদেশ ক্যান্সার সোসাইটি তে সবসময়ের মত এবারেও বিনা মুল্যে স্ক্রীনিং প্রোগ্রাম শুরু করেছে। এই স্ক্রীনিং প্রোগ্রামে ডাক্তার দ্বারা ব্রেস্ট পরীক্ষা করানো হচ্ছে এবং শেখানো হচ্ছে। এই পরীক্ষায় সন্দেহ জনক কোন কিছু পাওয়া গেলে পরবর্তী পরীক্ষা নিরীক্ষা করানো হবে। এবং সেই পরীক্ষায় ক্যান্সার পাওয়া গেলে সাথে সাথে চিকিৎসারর পরামর্শ দেয়া হবে। একবার এই স্ক্রীনিং পরীক্ষা করিয়ে নিলে শিখে যাবেন এবং মহিলারা নিজেরাই তা করতে পারবেন। নিয়ম মত প্রতি মাসেই এটি করা দরকার। আর তিন মাস পর পর ক্লিনিকাল মানে চিকিৎসক দ্বারা পরীক্ষা করানো দরকার।...

